চালিতাবুনিয়ায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম জাকারিয়া হোসাইন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতকার্য ও ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ আয়োজন তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে জানান সংশ্লিষ্টরা।
