×

বিএনপি

বিএনপির ৬ নেতাকে শোকজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১২:২৮ পিএম

বিএনপির ৬ নেতাকে শোকজ

প্রত্যেককে পৃথক কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত

দলের নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনার রূপসা উপজেলায় বিএনপির ছয় নেতাকে শোকজ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান এবং সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা গেছে।

শোকজ পাওয়া নেতারা হলেন, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির শেখ, যুগ্ম আহ্বায়ক আনছার আলী বিশ্বাস, সদস্য সজিব মোল্লা, সদস্য আবুল কাসেম মোল্লা, রূপসা উপজেলা জাসাসের আহ্বায়ক শাহাজালাল লস্কর ও নৈহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল শেখ। তাদের প্রত্যেককে পৃথক কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

পৃথক পৃথক কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি এবং আপনার কতিপয় সহযোগী এলাকায় শান্তি শৃঙ্খলা পরিপন্থি এবং দলের নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিত জবাব এবং রুপসা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হলো।

আরো পড়ুন : ছাত্রদল নেতাকর্মীদের জরুরি ৯ নির্দেশনা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

আইনমন্ত্রী ‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App