×

বিএনপি

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১

Icon

পলাশ হোসেন, পাবনা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। ছবি : ভোরের কাগজ

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এ ঘটনা ঘটে। রাজশাহী নেয়ার পথে দুপুর ১টার দিকে মৃত্যু হয়। নিহত জালাল উদ্দিন (৪০) হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা নিয়ে বাকবিতণ্ডা হয় তাদের মধ্যে। সেই সূত্রে ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হোন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেমের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১টার দিকে মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে মুন্তাজ গ্রুপ ও হাসেম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে। রাজশাহী নেয়ার পথে জালালের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এবিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার বলেন, আমি বিষয়টি জানি না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। এখন খোঁজখবর নিয়ে জানতে পারবো এবং পরে বিস্তারিত বলতে পারবো।

আরো পড়ুন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App