×

বিএনপি

আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান : ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের গণতন্ত্রের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিও স্থাপন করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, অসংখ্য রক্ত ও ত্যাগের বিনিময়ে বিএনপি আজ মুক্ত পরিবেশে কর্মসূচি পালন করছে। এজন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছেন সেই ছাত্র-জনতাকে অভিনন্দন জানান তিনি।

আরো পড়ুন : বাংলাদেশসহ ৯ দেশের ভিসা নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

বিএনপি মহাসচিব বলেন, একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও আজ বিএনপিকে নিয়ে কথা বলছে। তবে বিএনপি হলো ফিনিক্স পাখির মতো—বিভিন্ন ষড়যন্ত্র হলেও দলকে ভাঙতে পারিনি, বরং ষড়যন্ত্রকারীরাই পিছিয়ে গেছে।

ফখরুল বলেন, বিএনপি হঠাৎ করেই উঠে আসেনি; দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এ জায়গায় এসেছে। ওয়ান-ইলেভেনের সময় যে নেতাকে নির্যাতন ও নির্বাসনে পাঠানো হয়েছিল, সেই নেতাই এখন নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছেন। তিনি দেশের পরিচালনার দায়িত্ব তারেক রহমানকে দেওয়ার আহ্বান জানান।

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত সম্মেলন শুরু হয় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা স্টেডিয়ামে সমবেত হন।

সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সভাপতিত্ব করেছেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং প্রধান বক্তা ছিলেন যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App