×

বিএনপি

স্বাধীনতা দিবসে দু’দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম

স্বাধীনতা দিবসে দু’দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 

রোববার (২২ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।

জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

ওই দিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী ২৫ মার্চ (বুধবার) বেলা আড়াইটায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তব্য রাখবেন।

ইতোমধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোষ্টার করা হয়েছে এবং ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে জানয়েছে বিএনপি।

এদিকে, সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করেছে বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব-উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব-উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের

দিল্লির পরিস্থিতি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

দিল্লির পরিস্থিতি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

‘গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’

হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় ‘গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’

ভিসি কার্যালয়ে ফের তালা দিল শিক্ষার্থীরা, নতুন উপাচার্য অবরুদ্ধ

চুয়েট ভিসি কার্যালয়ে ফের তালা দিল শিক্ষার্থীরা, নতুন উপাচার্য অবরুদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App