×

বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা

Icon

মাহফুজ খান, ভোরের কাগজ অনলাইন

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৮ এএম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা

ছবি: ভোরের কাগজ অনলাইন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারের সাম্প্রতিক ৪৭ দিনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপশি সার্বিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়, প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে চলার পর এটি পৌনে এগারোটা নাগাদ শেষ হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান  ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের কাউন্সিল আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল করা সম্ভব নয় বলে মত এসেছে, এজন্য আরও কয়েক মাস সময় লাগতে পারে।

তিনি বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখা এবং তৃণমূল পর্যায়ে দলকে সক্রিয় রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জ্বালানি সংকট ও হাম পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। সরকারের গত ৪৭ দিনের কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, দলের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে স্থায়ী কমিটির সদস্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে। তবে সংরক্ষিত নারী আসনের বিষয়টি এ বৈঠকে আলোচনায় আসেনি।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App