×

বিএনপি

সংরক্ষিত নারী আসন

ইসিতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর আপিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

ইসিতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর আপিল

ছবি: বিএনপি প্রার্থী মাধবী মারমা ও ছাত্রদল নেত্রী চন্দ্রা চাকমা

সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবর তিনি এই আপিল করেন।

আপিল আবেদন জমা দেওয়ার পর চন্দ্রা চাকমা সাংবাদিকদের বলেন, ‘আমি চন্দ্রা চাকমা। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত নারী প্রার্থী মাধবী মারমা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যের পদ থেকে পদত্যাগ না করে, আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়া গত ২১ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন; যা আইনগতভাবে অবৈধ। সে জন্য আমি তার মনোনয়নপত্র বাতিল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছি। আশা করি, নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে চন্দ্রা চাকমার এই অভিযোগ অস্বীকার করে মাধবী মারমা সাংবাদিকদের বলেন, ‘আমার ইতোমধ্যে পদত্যাগ করা হয়ে গেছে এবং এটার কপি অনুমোদন হয়ে যেখানে যাওয়ার সেখানে চলেও গেছে। আমি ২০ এপ্রিলেই পদত্যাগ করেছি।’

পদত্যাগের বিষয়টি হলফনামায় উল্লেখ করেছেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘ফরমেটে তো উল্লেখ নাই। ওখানে তো এই তথ্য দিতে বলতে হবে। সেটা তো নেই।’

এদিকে ২০ এপ্রিল সই করা মাধবী মারমার পদত্যাগপত্র আজ (২৬ এপ্রিল) রিভিস করেছেন বলে নিশ্চিত করেছেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App