×

বিএনপি

আমার জানাজা পড়াবে না বলে যারা, তারা জামায়াতের লোক : ফজলুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:২৯ পিএম

আমার জানাজা পড়াবে না বলে যারা, তারা জামায়াতের লোক : ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, যারা তাঁর জানাজা পড়াবে না বলে মন্তব্য করছে, তারা জামায়াতের লোক। শনিবার (৩ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর, আউলিয়া, গাউস, কুতুব দরবেশ হুজুররা আছেন। আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। যারা বলে আমার জানাজা পড়াবে না, আল্লাহ তো তাদের আগেও আমাকে নিয়ে যেতে পারেন।’

আরো পড়ুন : ফজলুর রহমানের বক্তব্যকে ‘মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী’ বলছেন মুক্তিযোদ্ধারাই!

তিনি বলেন, ‘আমি এমপি হয়েছি—এটা আমার রাজনৈতিক ধর্ম (পলিটিক্যাল রিলিজন), কিন্তু আমার আধ্যাত্মিক ধর্ম ভিন্ন। আমি আল্লাহর রাসুলে বিশ্বাসী, আমি কোরআনে বিশ্বাসী মানুষ।’

নিজেকে সুফিবাদী ধারার অনুসারী উল্লেখ করে তিনি বলেন, ‘যদি আল্লাহ আমার কপালে জানাজা রাখেন, তাহলে তা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবিদের প্রয়োজন হবে না। আমার বহু পীর-আউলিয়া, গাউস, কুতুব দরবেশ আছেন। আমি বিশ্বাস করি, যেদিন আমার লাশ তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার মানুষের অভাব হবে না। কারণ আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App