×

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার

ফাইল ছবি

নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বুধবার (১৮ নভেম্বর) এসআরবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরা এসআরবি সদর দফতরে নিয়ে যায়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি। সাবেক এমপি হিরুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন

পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার

রাশিয়ায় বিমান বিধ্বস্তে ১৭ আরোহীর সবাই নিহত

রাশিয়ায় বিমান বিধ্বস্তে ১৭ আরোহীর সবাই নিহত

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App