×

ঢাকা

পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন

ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ গাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। মোবাইল ফোনে তিনি জানান, শ্রমিকদের আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, পুলিশের গাড়িতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে নিশ্চিত করেন তিনি।

পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে সকালে তিনি গাড়িটি নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় তিনি গাড়ি থেকে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তখন মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

তিনি আরও বলেন, শ্রমিকরা আগে থেকেই তাঁর গাড়িটিকে লক্ষ্যবস্তু করে রেখেছিলেন। একপর্যায়ে গাড়িটিতে আগুন দেওয়া হয়। তবে তিনি নিরাপদে রয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এর জেরে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটছে। বুধবারের সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন

পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার

রাশিয়ায় বিমান বিধ্বস্তে ১৭ আরোহীর সবাই নিহত

রাশিয়ায় বিমান বিধ্বস্তে ১৭ আরোহীর সবাই নিহত

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App