×

বিএনপি

১০ লেনে উন্নীত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৫০ এএম

১০ লেনে উন্নীত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক ও ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে বর্তমান সরকার ১০ লেনে উন্নীত করবে বলে ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে। এছাড়া কুমিল্লাসহ প্রতিটি বিভাগীয় শহরে ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে একটি করে বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজও হাতে নিয়েছে সরকার।’

তিনি আরো জানান, ‘বিকেএসপিসহ সব ধরনের খেলাধুলার আধুনিক সুবিধা থাকবে প্রস্তাবিত স্পোর্টস কমপ্লেক্সগুলোতে।’ 

এছাড়া, কুমিল্লা বিমানবন্দর চালু করাসহ জেলার নানামুখী উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয় সমাবেশে।

এতে কুমিল্লার সার্বিক উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। নাগরিক সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App