×

বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান দিবস

বিএনপির দুই গ্রুপের আলাদা কর্মসূচি, মুখোমুখি অবস্থান

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

বিএনপির দুই গ্রুপের আলাদা কর্মসূচি, মুখোমুখি অবস্থান

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির বিবদমান দুই পক্ষ পৃথক কর্মসূচি পালন করেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর সদরের চৌরাস্তায় দুই পক্ষের পথসভা মুখোমুখি হওয়ায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দিবসটি উপলক্ষে সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের অনুসারীরা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার নেতৃত্বে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় পথসভায় মিলিত হয়। সেখানে বক্তারা জুলাই গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আ. কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, পৌর কৃষক দলের আহ্বায়ক বজলুল করিম চাঁদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে দলের আরেকটি পক্ষ পৃথক কর্মসূচি পালন করে। ঝুনুর বাসভবন থেকে বের হওয়া র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে তাঁর বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণহত্যা দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কালা মিয়া, সাবেক কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে জুলাই গণহত্যা দিবস উপলক্ষে বোয়ালমারী উপজেলা প্রশাসন এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App