×

বিএনপি

রাশেদ খান

‘জামায়াত-এনসিপির প্রতিক্রিয়াকে স্বাগত জানাই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৩১ পিএম

‘জামায়াত-এনসিপির প্রতিক্রিয়াকে স্বাগত জানাই’

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান বলেছেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার বক্তব্যের সময় জামায়াত ও এনসিপির কিছু নেতাকর্মী যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি সেটিকে ইতিবাচকভাবেই দেখছেন। তার ভাষায়, গণতন্ত্রে সমালোচনা ও মতপ্রকাশের সুযোগ থাকাই স্বাভাবিক।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি দেখতে পান, প্রদর্শিত একটি ডকুমেন্টারি নিয়ে এনসিপির নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করছেন।

রাশেদ খান লিখেছেন, পরিস্থিতি শান্ত করতে তিনি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে আলোচনা করেন এবং বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গেও পরামর্শ করেন।

তার দাবি, ডকুমেন্টারিতে ভুল থাকার বিষয়টি স্বীকার করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং তা সংশোধনের আশ্বাস দেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় যাতে তারা কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখে না পড়েন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছিল। তার মতে, অনুষ্ঠানে তাদের মতামত প্রকাশের পূর্ণ সুযোগ নিশ্চিত করা হয়েছে।

রাশেদ খান আরও বলেন, তার নিজের বক্তব্যের সময় জামায়াত ও এনসিপির কিছু নেতাকর্মী প্রতিক্রিয়া জানিয়েছেন, যা তিনি স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, গণতন্ত্রে সমালোচনা ও আলোচনার পরিবেশ থাকা প্রয়োজন। তবে রাষ্ট্রীয় বা সর্বজনীন অনুষ্ঠানে মতপ্রকাশের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, ডকুমেন্টারির ত্রুটি থাকুক বা না থাকুক, বিরোধী পক্ষ একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এ ঘটনা থেকে সরকার ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার বার্তাও পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App