×

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা

ছবি: এআই জেনারেটেড

হোয়াটসঅ্যাপের একাধিক নিরাপত্তাত্রুটি নিয়ে সতর্কবার্তা দিয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। সংস্থাটির আশঙ্কা, এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর ফোনে প্রবেশ, ব্যক্তিগত তথ্য সংগ্রহ কিংবা হোয়াটসঅ্যাপে সংরক্ষিত তথ্য মুছে দিতে পারে। এক প্রতিবেদন এ তথ্য জানায় ইন্ডিয়া টুডে।

সিইআরটি-ইন জনপ্রিয় এই অ্যাপে উচ্চমাত্রার ঝুঁকির সতর্কতা জারি করে। এর মধ্যে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক ও উইন্ডোজ—বিভিন্ন প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপ সংস্করণে এসব নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। বিশেষভাবে তৈরি বার্তা, সংযুক্ত ফাইল কিংবা ওয়েব ঠিকানার মাধ্যমে এসব দুর্বলতার সুযোগ নেওয়া সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।

পাঁচ ধরনের নিরাপত্তা ত্রুটির কথা উল্লেখ করেছে সংস্থাটি। এর মধ্যে একটি ত্রুটির কারণে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিশেষভাবে তৈরি ‘অর্ডার ডিটেইলস’ বার্তায় ট্যাপ করলে ফোনে সংরক্ষিত হোয়াটসঅ্যাপের ফাইল মুছে যেতে পারে। এ ছাড়া বার্তা পৌঁছানোর সময়ের তথ্য বিশ্লেষণ করে হ্যাকাররা চ্যাট ডেটাবেজ সম্পর্কেও সীমিত কিছু তথ্য পেতে পারে।

আরেকটি ত্রুটির কারণে মেটা এআইয়ের কম্পিউটিং ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপনের নিরাপত্তাপদ্ধতি এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এতে মেটার অবকাঠামোর ভেতরে থাকা কোনো ব্যক্তি ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশের সুযোগ পেতে পারেন।

এ ছাড়া অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপনের উত্তরের সঙ্গে যুক্ত বিশেষ ওয়েব ঠিকানার মাধ্যমে ব্যবহারকারীর আইপি ঠিকানা প্রকাশ পাওয়ার ঝুঁকি রয়েছে।

অন্যদিকে ইনস্টাগ্রাম রিলস-সংক্রান্ত এআইয়ের তৈরি বিশেষ কনটেন্টের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ক্ষতিকর ওয়েব ঠিকানা লোড হওয়ার আশঙ্কা রয়েছে।

উইন্ডোজ সংস্করণেও রয়েছে নিরাপত্তাঝুঁকি। সেখানে ক্ষতিকর কোনো সংযুক্ত ফাইলকে একধরনের ফাইল হিসেবে দেখিয়ে খুললে অন্য ধরনের এক্সিকিউটেবল ফাইল হিসেবে চালানোর সুযোগ থাকতে পারে।

তবে এসব ত্রুটির সবগুলো কাজে লাগিয়ে হামলা চালানোর প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। কয়েকটি ক্ষেত্রে স্প্যাম বার্তার সঙ্গে সংশ্লিষ্ট দুর্বলতা ব্যবহারের আশঙ্কার কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি। এসব ঝুঁকি এড়াতে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক ও উইন্ডোজ—সব প্ল্যাটফর্মেই হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পরামর্শ দিয়েছে সিইআরটি-ইন।

এর আগে চলতি সপ্তাহে ভারতের সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র (আইফোরসি) হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ঝুঁকি নিয়ে সতর্ক করেছিল। সংস্থাটি জানায়, ব্রাউজারের ট্যাব বন্ধ করলেই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগআউট হয় না। ফলে অন্য কেউ ওই সেশন ব্যবহার করে ব্যক্তিগত কথোপকথনে প্রবেশ, পরিচয় নকল কিংবা প্রতারণা করতে পারে। এ কারণে ব্যবহারকারীদের ম্যানুয়ালি লগআউট করার এবং পাবলিক বা অন্যের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১২

পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১২

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা

গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে

গোলাম পরওয়ার গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে

স্ত্রীদের মধ্যে বিরোধ, ক্ষুব্ধ হয়ে হত্যার পর মাটিচাপা দিলেন দুই ভাই

স্ত্রীদের মধ্যে বিরোধ, ক্ষুব্ধ হয়ে হত্যার পর মাটিচাপা দিলেন দুই ভাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App