×

বিএনপি

লংমার্চে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল : রিজভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

লংমার্চে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল : রিজভী

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিরোধী দলের লংমার্চ কর্মসূচির মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পেছনে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব থাকলেও তা তুলে না ধরে বিরোধী দল ব্যক্তিগত আক্রমণে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। এ কারণে তাদের কোনো কর্মসূচিতে সরকার বাধা দেয়নি। তবে বৈশ্বিক সংকটের প্রভাব বিবেচনায় না নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাজশাহী রেলস্টেশনে হামলার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, একটি ‘গুপ্ত সংগঠনের’ নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়েছে। তাঁর দাবি, জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণে জামায়াতে ইসলামী জনগণের সমর্থন পায়নি। এখনও তারা জনগণের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। এর ফলে চলমান সংকট কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব হচ্ছে। বৈশ্বিক সংকট কেটে গেলে জনভোগান্তিও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App