×

বলিউড

মুক্তির আগেই ৬০০ কোটি আয় করলো ‘টক্সিক’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম

মুক্তির আগেই ৬০০ কোটি আয় করলো ‘টক্সিক’

ছবি : সংগৃহীত

মুক্তির আগেই বড় সাফল্যের দাবি উঠেছে টক্সিক ছবিকে ঘিরে। ছবির মূল ঝলক এখনও প্রকাশিত হয়নি, তবুও বক্সঅফিসে আগাম বিপুল ব্যবসার খবর সামনে এসেছে। বর্ষীয়ান প্রযোজক জি ধনঞ্জয়ন দাবি করেছেন, মুক্তির আগেই সারা দেশে প্রায় ৬০০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে। আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

একই দিনে মুক্তি পেতে চলেছে ধুরন্ধর ২। ফলে শুরু থেকেই দুই ছবির মধ্যে জোর প্রতিযোগিতার আভাস মিলছে। তবে ‘ধুরন্ধর ২’-এর মূল ঝলকও এখনও প্রকাশিত হয়নি। ৩ মার্চ ঝলকটি মুক্তি পাওয়ার কথা থাকলেও চন্দ্রগ্রহণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট পর্যন্ত গ্রহণ চলায় দিনটিকে শুভ মনে না করেই নির্মাতারা ঝলক প্রকাশ স্থগিত রাখেন। একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, গ্রহণের দিনে প্রচারমূলক সামগ্রী প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে, ৫ অথবা ৬ মার্চ ঝলক প্রকাশ পেতে পারে।

আরো পড়ুন : মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

অন্যদিকে ‘টক্সিক’ ঘিরে বিতর্কও কম নয়। ছবিতে উগ্র পৌরুষ প্রদর্শনের অভিযোগ তুলেছেন একাংশ দর্শক। সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই মনে করছেন, ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় ‘টক্সিক’ প্রত্যাশিত সাফল্য নাও পেতে পারে। যদিও প্রযোজক জি ধনঞ্জয়নের বক্তব্য, নির্মাতারা ছবির সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী বলেই একই দিনে মুক্তির ঘোষণা দিয়েছেন।

তবে ৬০০ কোটি টাকার আগাম টিকিট বিক্রির দাবিকে ঘিরে প্রশ্ন তুলছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। তাঁদের মতে, মূল ঝলক প্রকাশের আগেই এত বড় অঙ্কের ব্যবসা বাস্তবে কতটা সম্ভব, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। সব মিলিয়ে মুক্তির আগেই দুই ছবিকে ঘিরে উত্তেজনা ও জল্পনা তুঙ্গে। এখন দেখার বিষয়, প্রেক্ষাগৃহে মুক্তির পর কোন ছবি দর্শকের মন জয় করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App