×

বলিউড

শাহরুখের যে সিনেমা দেখে অঝোরে কেঁদেছিলেন আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৮ এএম

শাহরুখের যে সিনেমা দেখে অঝোরে কেঁদেছিলেন আমির

ছবি : সংগৃহীত

পর্দায় নিখুঁত অভিনয়ের জন্য ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান। তবে ব্যক্তিগত জীবনে তিনি যে বেশ আবেগপ্রবণ, তা অনেকেরই অজানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রোম্যান্টিক সিনেমা দেখতে গিয়ে তিনি প্রায়ই নিজেকে সামলাতে পারেন না এবং অঝোরে কেঁদে ফেলেন।

রেডিও মির্চিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, প্রেমের গল্প বা সম্পর্কের টানাপোড়েনভিত্তিক সিনেমা তাকে গভীরভাবে নাড়া দেয়। এ ধরনের গল্পের প্রতি তার আলাদা টান রয়েছে।

এ সময় তিনি শাহরুখ খান অভিনীত জনপ্রিয় সিনেমা কুছ কুছ হোতা হ্যায় দেখার একটি স্মৃতি শেয়ার করেন।

আরো পড়ুন : মেয়ে নিসার সঙ্গে সম্পর্ক নিয়ে কাজলের খোলামেলা স্বীকারোক্তি

আমির জানান, করণ জোহর পরিচালিত এই সিনেমাটি তিনি তার সাবেক স্ত্রী রিনা দত্তের সঙ্গে মুম্বাইয়ের রাজকমল থিয়েটারে বসে দেখছিলেন। সিনেমার বিভিন্ন আবেগঘন মুহূর্তে তিনি এতটাই কেঁদেছিলেন যে, চোখ মুছতে বারবার রিনার ওড়না ব্যবহার করছিলেন। মজার ছলে তিনি বলেন, রিনার ওড়নাটিতে জরির কাজ করা ছিল। বারবার চোখের পানি মোছার কারণে সেটিও নষ্ট হয়ে যায়। একজন দর্শক হিসেবেও গল্পের সঙ্গে গভীরভাবে নিজেকে জড়িয়ে ফেলেন আমির খান।

উল্লেখ্য, আমির খানকে সর্বশেষ দেখা গেছে সিতারে জমিন পার সিনেমায়। সেখানে তিনি একজন বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ভিন্নভাবে সক্ষম একদল মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন হজযাত্রী

দেশে সোনা ও রুপার আজকের বাজারদর

দেশে সোনা ও রুপার আজকের বাজারদর

চট্টগ্রাম বন্দরে ১ লাখ টন অপরিশোধিত তেল পৌঁছবে ৫ মে

চট্টগ্রাম বন্দরে ১ লাখ টন অপরিশোধিত তেল পৌঁছবে ৫ মে

কান চুলকানো যেসব রোগের ইঙ্গিত

কান চুলকানো যেসব রোগের ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App