×

চট্টগ্রাম

জাতীয় ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়-চিরকুট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

জাতীয় ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়-চিরকুট

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বাকের মজুমদারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কুমিল্লার বরুড়ায় তাঁর বাড়ির পাশে কাফনের কাপড়, আতর, লোবান ও হুমকিমূলক চিরকুটসহ একটি বাক্স রেখে গেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে স্বজনেরা বাক্সটি উদ্ধার করেন।

পরিবারের সদস্যদের দাবি, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কোনো একসময় বাক্সটি বাড়ির পাশে রেখে যায় দুর্বৃত্তরা। বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে আবু বাকেরের নিজ বাড়ির পাশে বাক্সটি পাওয়া যায়।

বাক্সে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মি. বাকের মজুমদার, তুই বঙ্গনেত্রীকে হত্যার জন্য স্নাইপার রাইফেল দিয়ে কী করিয়েছিস, জাতি আজ বুঝতে পেরেছে। তাই তোকে শেষ সংবাদ দিচ্ছি-মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিছু মসলা দিয়েছি, বুঝে নিস। তোর পুরো এলাকা জ্বালিয়ে দেব। তোকে কবরে পাঠাব। তাই হবে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরুড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনটি আবু বাকের মজুমদার ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভয়ভীতি বা সহিংসতা দিয়ে জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থান দমিয়ে রাখা যাবে না। যেকোনো হুমকি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনীতি হতে হবে যুক্তি, আদর্শ ও জনগণের সমর্থনের ভিত্তিতে।

এ বিষয়ে আবু বাকের মজুমদার বলেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং বাড়ির পাশে কাফনের কাপড় রেখে যাওয়া হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে লাভ হবে না। তাঁরা বুলেটের সামনে লড়াই করে বিজয়ী হয়েছেন, পরাজিত শক্তিকে বাংলাদেশের মানুষই রুখে দেবে।

থানায় অভিযোগের বিষয়ে আবু বাকের বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি জানাননি। এ বিষয়ে কী করা যায়, তা ভাবছেন।

আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কোনো একসময় বাড়ির পাশে বাক্সটি রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। সকালে বাক্সটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। বিষয়টি ছবি ও ভিডিওসহ বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ করা হয়নি।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, হোয়াটসঅ্যাপে কিছু ছবি ও ভিডিও পেয়েছেন। তবে কে বা কারা সেগুলো পাঠিয়েছে, তা জানা নেই। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ'লীগ নেতাসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ

গোপালগঞ্জে সহিংসতা আ'লীগ নেতাসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাতীয় ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়-চিরকুট

জাতীয় ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়-চিরকুট

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ যারা

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ যারা

খুলনায় বিভিন্নস্থানে গুলিবর্ষণ, আওয়ামী লীগ নেতা নিহত

খুলনায় বিভিন্নস্থানে গুলিবর্ষণ, আওয়ামী লীগ নেতা নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App