×

অর্থনীতি

শ্রমিক বিক্ষোভে ২০ কারখানায় ছুটি, ৩৫টি বন্ধ

টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম

শ্রমিক বিক্ষোভে ২০ কারখানায় ছুটি, ৩৫টি বন্ধ

সংগৃহীত ছবি

বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার (২৫ নভেম্বর) সকালে বিভিন্ন এলাকায় বিক্ষোভের পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিক অসন্তোষের কারণে এদিন প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩৫টি কারখানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ভোগড়া বাইপাস, নাওজোর, কলম্বিয়া, সালনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে কিছু এলাকায় শ্রমিকদের ছোট ছোট দল হঠাৎ মহাসড়কে এসে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করছে। পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দিচ্ছে।

পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের কারণে বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ছুটি ঘোষণার পর অনেক শ্রমিক বাড়ি ফিরে গেলেও কিছু শ্রমিক বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রাখেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। কিছু সময় তাঁরা মহাসড়কে অবস্থান নিলেও পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩৫টি কারখানা বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রমিক বিক্ষোভে ২০ কারখানায় ছুটি, ৩৫টি বন্ধ

শ্রমিক বিক্ষোভে ২০ কারখানায় ছুটি, ৩৫টি বন্ধ টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা

৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App