×

বলিউড

আজ বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:১৭ এএম

আজ বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট, অভিনেতা আমির খান তাঁর দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আজ। অভিনেতার নিজ বাড়ি ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় ঘরোয়া আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। দীর্ঘ ২৫ বছর ধরে তাদের পরিচয় থাকলেও মাত্র ২ বছর আগে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হোন। এটি আমির খানের তৃতীয় বিয়ে। 

এর আগে নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরীর সঙ্গে তার সম্পর্কের কথা প্রথম প্রকাশ করেছিলেন এই অভিনেতা।

আমিরের পারিবারিক সূত্রে জানা গেছে, 'বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত ও পারিবারিক আবহে সাজানো হয়েছে। আমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন মাত্র ১৫০ জন। বিয়েতে অংশ নিতে আমিরের বেশ কয়েকজন আত্মীয় বিদেশ থেকে মুম্বাইয়ে এসেছেন। বাবার বিয়েতে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া অনুষ্ঠানে যোগ দেবে গৌরীর আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও, যাকে সাধারণত প্রচারের আলো থেকে দূরেই রাখা হয়।'

উল্লেখ্য,  ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। এই সংসারে তাদের জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ ঘটে। তবে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সন্তান আজাদের সহ-অভিভাবক হিসেবে তারা এখনো একসঙ্গে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের আদি বাড়ি ব্যাঙ্গালুরুতে; তার জীবনের বড় অংশ সেখানেই কেটেছে। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে 'বিব্লান্ট' নামের একটি সেলুন পরিচালনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলা, অভিযুক্ত গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলা, অভিযুক্ত গ্রেপ্তার

বেসরকারি হাসপাতালে চিকিৎসক উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

বেসরকারি হাসপাতালে চিকিৎসক উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, জনসমুদ্র তেহরানের মোসাল্লায়

খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, জনসমুদ্র তেহরানের মোসাল্লায়

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App