×

বলিউড

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তিনি।

রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে নিবন্ধনের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই ছোট পরিসরে বিয়ের আয়োজন করেন তারা।

আমিরের মুখপাত্র ভারতীয় গণমাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ। এছাড়া দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, ‘লাগান’-খ্যাত নির্মাতা আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রামও অনুষ্ঠানে যোগ দেন।

আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছর আগে। তবে বহু বছর পর ২০২৪ সালে আবার যোগাযোগ হয় তাদের। এরপর বন্ধুত্ব থেকে সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। শুরুতে দীর্ঘ দূরত্বের সম্পর্কে থাকলেও পরে গৌরী মুম্বাইয়ে চলে আসেন এবং তারা একসঙ্গে বসবাস শুরু করেন।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। পরে গত মাসে তারা বিয়ের পরিকল্পনার কথা জানান। অবশেষে রোববার আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হলো তাদের।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন তিনি। দুই সংসারেই বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালন ও বিভিন্ন পেশাগত কর্মকাণ্ডে সাবেক দুই স্ত্রীর সঙ্গে এখনো সুসম্পর্ক বজায় রয়েছে তার। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদির পক্ষে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

সৌদির পক্ষে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

সৌদিতে হুথিদের প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়

সৌদিতে হুথিদের প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App