×

বলিউড

টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, মুখ খুললেন যশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম

টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, মুখ খুললেন যশ

ছবি : সংগৃহীত

মুক্তির আগেই দক্ষিণ ভারতীয় তারকা যশ অভিনীত সিনেমা ‘টক্সিক’ ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনায় এসেছে। বিশেষ করে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে যশের কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

তবে এসব বিতর্কের জবাব দিয়েছেন যশ। তার দাবি, সিনেমায় ঘনিষ্ঠতার কিছু দৃশ্য থাকলেও সেখানে কোনো ধরনের অশালীনতা রাখা হয়নি।

সম্প্রতি সিনেমাটির বিভিন্ন দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে যশ বলেন, দর্শকরা পুরো সিনেমা দেখলে বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তার মতে, সিনেমায় ঘনিষ্ঠতার উপস্থাপনেও একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন এবং নির্মাণের সময় সেই সীমা বজায় রাখা হয়েছে।

দৃশ্যগুলোকে নান্দনিকভাবে উপস্থাপনের ওপরও গুরুত্ব দিয়েছেন যশ। তার মতে, কোনো দৃশ্য পর্দায় কীভাবে উপস্থাপিত হবে, সেটি অনেকটাই নির্মাতার সৃজনশীলতার ওপর নির্ভর করে।


এদিকে ‘টক্সিক’-এর ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য দেখা যায়। এ প্রসঙ্গে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন যশ।

আরও পড়ুন: অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

তিনি বলেন, গানটিতে কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশ দর্শকের সামনে এসেছে। পুরো সিনেমায় তার অভিনয় আরও বেশি নজর কাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

সমালোচনা প্রসঙ্গে যশ বলেন, একজন অভিনেতাকে ক্যারিয়ারে বিভিন্ন ধরনের মন্তব্য ও সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে এসব নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজ ও বিশ্বাসের প্রতি আস্থা রাখাই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দর্শক কাজেরই মূল্যায়ন করেন বলে মন্তব্য করেন তিনি।

নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে ‘টক্সিক’ নির্মাণ করা হয়েছে বলে জানান যশ। সিনেমাটি উদার মানসিকতা নিয়ে দেখার পাশাপাশি দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে পুরো অভিজ্ঞতা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুড়ে ছাই হলো গৌরীপুরের ঝলমল সিনেমা হল

পুড়ে ছাই হলো গৌরীপুরের ঝলমল সিনেমা হল

হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১০টি এয়ারবাস কিনছে বিমান, চুক্তি সই আজ

১০টি এয়ারবাস কিনছে বিমান, চুক্তি সই আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App