×

বলিউড

না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুশতাক খান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারতের মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বি এন তিওয়ারি।

মুশতাকের ব্যবসায়িক অংশীদার শিবম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিনেতার মৃত্যু হয়। তার ফুসফুসে ক্যানসার ধরা পড়েছিল। চিকিৎসার পর একসময় সুস্থও হয়ে উঠেছিলেন। তবে আট দিন আগে ক্যানসার আবার ফিরে আসে। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন ক্যানসার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আগামীকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তার দাফন হওয়ার কথা।’

আরো পড়ুন: আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ ঝড়ের আভাস

চার দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন মুশতাক খান। নায়ক হিসেবে নয়, বেশিরভাগ সিনেমাতেই তাকে দেখা গেছে পার্শ্বচরিত্রে। তবে সাবলীল অভিনয় ও নিজস্ব কমিক টাইমিংয়ের মাধ্যমে বড় তারকাদের উপস্থিতির মাঝেও দর্শকের নজর কেড়েছেন তিনি। অল্প সময়ের পর্দা উপস্থিতিকেও স্মরণীয় করে তোলার দক্ষতায় হিন্দি সিনেমায় তিনি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

১৯৮০ সালে ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মুশতাকের। এরপর ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রাজা’, ‘হেরা ফেরি’, ‘গদর: এক প্রেম কথা’, ‘জোড়ি নম্বর ১’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’ ও ‘ও মাই গড!’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

জাতিসংঘে 'ইউনিভার্সাল কার্ড' চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

জাতিসংঘে 'ইউনিভার্সাল কার্ড' চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক

না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক

রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা

রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App