×

ব্যবসা-বাণিজ্য

দেশের বাজারে আরো এক দফা বাড়ল স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:২৫ এএম

দেশের বাজারে আরো এক দফা বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম।  প্রতিভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন নির্ধারিত এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে বাজারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: আর্থিক সংকটে বন্ধ থাকা ২১ পোশাক কারখানা চালু করার পরিকল্পনা

সংস্থাটি জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য।

স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

উল্লেখ্য, সবশেষ গত ২১ জুলাই সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়াল

জাতিসংঘের প্রতিবেদন লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়াল

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র এখনও ইচ্ছুক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র এখনও ইচ্ছুক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরান যুদ্ধে বিলিয়ন ডলার খরচ, আরো অর্থ চাইছে ‘দিশাহারা’ পেন্টাগন

ইরান যুদ্ধে বিলিয়ন ডলার খরচ, আরো অর্থ চাইছে ‘দিশাহারা’ পেন্টাগন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App