×

ক্যাম্পাস

ঢাবির এস এম হলের প্রাধ্যক্ষ হলেন ড. আব্দুল্লাহ-আল-মামুন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম

ঢাবির এস এম হলের প্রাধ্যক্ষ হলেন ড. আব্দুল্লাহ-আল-মামুন

ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রশাসন-২ মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ প্রদান করা হয়। 

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮(১) ধারা অনুযায়ী উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

আপনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; আপনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন; আপনার এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে; বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে। উক্ত হলের প্রভোস্টের দায়িত্বভার গ্রহণ করে যোগদানপত্র রেজিস্ট্রার ভবনের প্রশাসন-২ অফিসে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।

আরো পড়ুন: ১০ বছর ধরে গুম জবির তিন ছাত্রনেতাকে ফিরে পেতে চায় পরিবার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App