×

ক্যাম্পাস

ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়া সেই খুবি শিক্ষক চাকরিচ্যুত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৫৫ পিএম

ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়া সেই খুবি শিক্ষক চাকরিচ্যুত

ছবি : সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনসারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যৌন হয়রানি নিরোধকেন্দ্রের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে ড. রুবেল আনসারের বিরুদ্ধে পৃথক একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব তদন্ত কমিটি, যা অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এর আগে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি এবং বিজয়-২৪ হলের এক ক্যান্টিনকর্মীর বিরুদ্ধে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগের বিচার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিক দফা বৈঠকেও সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দায়িত্বে অনিয়ম-অবহেলা হলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

দায়িত্বে অনিয়ম-অবহেলা হলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগ দেশকে ধ্বংসের পথে নিয়েছিল: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগ দেশকে ধ্বংসের পথে নিয়েছিল: শিক্ষামন্ত্রী

‘ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী’

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ ‘ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী’

ব্যবসা ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন সুবিধা

বাংলাদেশে এলো ট্যালি প্রাইম ৭.১ ব্যবসা ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App