×

ক্যাম্পাস

ঢাবি ক্যাম্পাস

আজ থেকে শুরু জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

আজ থেকে শুরু জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আজ শনিবার (১ আগস্ট) থেকে শুরু হচ্ছে জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম। বিভিন্ন দেয়ালে আঁকা জুলাই-গ্রাফিতি সংরক্ষণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তার বাসভবনের প্রধান ফটকে সকাল ১১টায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

এ সময় উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ চারুকলা অনুষদের ডিন, প্রক্টর ও আরবরি কালচার সেন্টারের পরিচালকও।

আরো পড়ুন:  রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ণ রেখে আগামী ১, ২ ও ৩ আগস্ট উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ১ আগস্ট সকাল ৯টার মধ্যে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে উপস্থিত থাকার জন্য নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাবিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচির ব্যাপারেও এ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App