×

ক্যাম্পাস

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও ২ ছাত্রের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও ২ ছাত্রের মৃত্যু

শান্ত দেব ও অর্ণব দত্ত। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৗশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১৫ দিনের ব্যবধানে পুকুরে গোসলে নেমে আবার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম হলের পুকুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই শিক্ষার্থী হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব দত্ত ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিভাগের শান্ত দেব। তাদের দুজনের গ্রামের বাড়ি মৌলভীবাজারে।

শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শান্ত ও অর্ণব বন্ধুদের সঙ্গে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তাঁরা তলিয়ে যান। এরপর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিদ্যালয়ের জমি দখল করে দপ্তরির ‘দোকান নির্মাণ'

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশনস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, ‘ডুবে যাওয়া দুজনের মধ্যে একজনকে ৮-১০ মিনিট পর উদ্ধার করা হয়। অপরজনকে ৪০-৫০ মিনিট পর উদ্ধার করা হয়েছে। প্রথমে তাঁদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’

চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, দুপুরে দুই ছাত্র পুকুরে গোসল করতে নেমেছিল। তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ২৮ জুলাই সন্ধ্যায় একই পুকুরে গোসলে নেমে অর্ণব সাহা নামে যন্ত্র প্রকৌশল বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App