×

ক্যাম্পাস

ঢাবি ছাত্রদল

‘ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

‘ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে’

ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা থেকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি দ্রুত অপসারণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল নেতারা এ দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ছাত্রদল নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন ‘দ্বিচারিতা ও ভণ্ডামি’ করছে। তাদের অভিযোগ, রোববার বিশ্ববিদ্যালয়ে একটি ‘ন্যক্কারজনক’ ঘটনা ঘটেছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করেছে।

আরও পড়ুন: ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে উত্তেজনা, ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী

তারা বলেন, মুহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। অথচ ডাকসু সংগ্রহশালায় তাঁর ছবি প্রদর্শনের মাধ্যমে ডাকসুর ঐতিহ্য ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

ছাত্রদল নেতারা বলেন, ‘ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানোর মাধ্যমে ডাকসুকে কলঙ্কিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ছবিটি অপসারণ করতে হবে।’

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন ও স্বাধীনতার সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো ঐতিহাসিক স্থানে এমন ব্যক্তির ছবি প্রদর্শন গ্রহণযোগ্য নয়, যার ভূমিকা নিয়ে ভাষা আন্দোলনের ইতিহাসে তীব্র বিতর্ক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদির এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

মাদক উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

মাদক উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

স্ত্রীর মাথা কেটে রেখে দেন ফ্রিজে, অতঃপর

স্ত্রীর মাথা কেটে রেখে দেন ফ্রিজে, অতঃপর

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App