×

ক্যাম্পাস

জিন্নাহর ছবি ভাঙচুর করা ব্যক্তি ঢাবির উর্দুর শিক্ষার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

জিন্নাহর ছবি ভাঙচুর করা ব্যক্তি ঢাবির উর্দুর শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভাঙচুর করেছেন আবু তৈয়ব হাবিলদার নামে এক শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবেও অংশ নিয়েছিলেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর সংগ্রহশালায় এ ঘটনা ঘটে। সেখানে গিয়ে আবু তৈয়ব জিন্নাহর ছবিটি দেয়াল থেকে নামিয়ে ফ্রেম ভেঙে ফেলেন। পরে ছবিটি ছিঁড়ে ফেলেন তিনি।

জানা গেছে, দীর্ঘ বিরতির পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান আবু তৈয়ব হাবিলদার। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে প্রার্থী হন। নির্বাচনে তিনি সবচেয়ে বয়স্ক ভিপি প্রার্থী হিসেবে আলোচনায় এসেছিলেন।

এর আগে ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি প্রদর্শন করা হয়। ছবিটি প্রদর্শনের পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।

ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ডাকসু সংগ্রহশালা থেকে দ্রুত ছবিটি অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। তার ওই বক্তব্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল, যা পরবর্তী সময়ে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছাত্রদল বলেছে, বাংলার স্বাধিকার আন্দোলনের সূতিকাগার ডাকসুর সংগ্রহশালায় ভাষা ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানের জন্য বিতর্কিত একজন নেতার ছবি প্রদর্শন ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি অবমাননা।

বিজ্ঞপ্তিতে ডাকসুর বর্তমান নেতৃত্বের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করা হয়। সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, অধিকার আদায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নেতৃত্ব ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

এ ছাড়া মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগ এবং ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রসঙ্গ তুলে সংগঠনটি অভিযোগ করেছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান ডাকসু নেতৃত্ব নির্দিষ্ট দলীয় ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামসার টাঙ্গুয়ার হাওর অস্তিত্বসংকটে, অপরিকল্পিত পর্যটনে বাড়ছে মৃত্যু

রামসার টাঙ্গুয়ার হাওর অস্তিত্বসংকটে, অপরিকল্পিত পর্যটনে বাড়ছে মৃত্যু

প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

ডাকসুর তিন কাণ্ডে ৩ তদন্ত কমিটি

ডাকসুর তিন কাণ্ডে ৩ তদন্ত কমিটি

জিন্নাহর ছবি ভাঙচুর করা ব্যক্তি ঢাবির উর্দুর শিক্ষার্থী

জিন্নাহর ছবি ভাঙচুর করা ব্যক্তি ঢাবির উর্দুর শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App