×

ক্যাম্পাস

রাবিতে হামলা

ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাধারণ শিক্ষার্থী ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে ক্যাম্পাসে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানান ডাকসু ভিপি।

বিবৃতিতে সাদিক কায়েম অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএসের বিরুদ্ধে ছাত্রদলের একটি সশস্ত্র শোডাউনের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। পরে ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। রড, পাইপ ও চাপাতি নিয়ে চালানো এ হামলায় অন্তত ১০ জন সাংবাদিক ও শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, গলা চেপে শ্বাসরোধের চেষ্টা এবং মাথায় আঘাত করে রক্তাক্ত করেছে বলেও অভিযোগ করেন সাদিক কায়েম।

আরও পড়ুন: শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, এ সহিংস ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। রাবির প্রক্টর নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন এবং পুলিশও ভয়ে ঘটনাস্থল থেকে সরে গেছে বলে জানিয়েছেন।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার আগের ঘটনাটিও স্মরণ করিয়ে দেন ডাকসু ভিপি। তিনি বলেন, গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা হামলা চালালেও পাঁচ মাস পেরিয়ে গেলেও ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। বরং হামলায় অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদমাধ্যমের স্বাধীন ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর আহ্বান জানান সাদিক কায়েম। তিনি ক্যাম্পাসে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ, প্রতিটি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ও আইনি ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে সহিংসতা রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করতে পারে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন পেলেন সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন

নিউ গিনি প্রপার্টিজে হামলা জামিন পেলেন সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন

ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

রাবিতে হামলা ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App