×

রাজধানী

ছুটি শেষে রবিবার খুলছে অফিস-আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ০৮:০৪ পিএম

ছুটি শেষে রবিবার খুলছে অফিস-আদালত

ছবি-ভোরের কাগজ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রবিবার (২ জুন) খুলছে ব্যাংক-বীমা, অফিস-আদালত ও শেয়ারবাজার। পরিবারের সঙ্গে ঈদের আনন্দের মুহূর্ত কাটিয়ে ফের কর্মস্থলে যোগ দিতে শনিবার থেকেই রাজধানীমুখী হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজধানী সায়দাবাদ, গাবতলী, মহাখালী বাস টার্মিনাল ও সদরঘাট এলকায় কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। এবার কুরবানির ঈদ উদযাপিত হয় ২৯ জুন বৃহস্পতিবার। সাধারণত ঈদের আগের দিন ও পরের দিন মিলিয়ে তিন দিন সরকারি ছুটি থাকে। কিন্তু ঈদযাত্রার সুবিধার কথা ভেবে ২৭ জুনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা পাঁচদিন ছুটি উপভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দু-এক দিন ছুটি নিয়েছেন। এরফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরো দুই-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিন সহ (মঙ্গল ও বুধবার) তিন দিনে ঢাকা ছেড়েছে মোট ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App