×

রাজধানী

রাজধানীতে ভ্যাপসা গরম, দমকা হাওয়া আর বৃষ্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ০৬:২৬ পিএম

সাইক্লোন আমফানের প্রভাবে রাজধানী ঢাকার আকাশ বুধবারও (২০ মে) ঘনমেঘে ঢেকে গেছে। ভ্যাপসা গরম আর দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি পড়ছে। আগের দিনও প্রচণ্ড ভ্যাপসা গরম-বৃষ্টিতে নাকাল ছিল রাজধানীবাসী।

করোনাকালে রাজধানীতে সীমিত পরিসরে বিপনীবিতান চালু হওয়ায় লকডাউন ভেঙে অনেকেই বাইরে বেরিয়ে এসেছেন। তবে আমফানের কারণে বৃষ্টি শুরু হওয়ার পর জনশূন্য হয়ে পড়ে রাজধানী। সন্ধ্যায় গোটা রাজধানী থমকে যায়।

শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে দিয়েছে। বুধবার (২০ মে) বিকেল চারটা থেকে এটি সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে।

অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে। রাত আটটার মধ্যে আমফান বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা অঞ্চল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে কমতে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App