×

জাতীয়

দুর্ঘটনা ও বিমানবন্দরে প্রবেশে গাড়ির চাপ, রাজধানীতে তীব্র যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১২:০৫ পিএম

দুর্ঘটনা ও বিমানবন্দরে প্রবেশে গাড়ির চাপ, রাজধানীতে তীব্র যানজট

ছবি: সংগৃহীত

বিমানবন্দরের দিকে দুটি সড়ক দুর্ঘটনা ও শাহজালাল বিমানবন্দরে গাড়ি না ঢোকার কারণে রাজধানীর উত্তরা অভিমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

মঙ্গলবার (১১ জুন) সকাল থেকেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। এমন আবস্থায় যাত্রীদেরকে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ট্রাফিক গুলশান ও উত্তরা বিভাগ। 

ট্রাফিক উত্তরা ও গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের দিকে দুটি দুর্ঘটনা এবং শাহজালাল বিমানবন্দরে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ টার্মিনালে গাড়ি প্রবেশ না করার কারণে সড়কে যানবাহনের তীব্র চাপ তৈরি হয়েছে। ফলে ধীরে ধীরে বিমানবন্দর-উত্তরাগামী সড়কে চাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাব বনানী, কাকলী ও আর্মি স্টেডিয়াম এলাকা এবং বাড্ডা প্রগতী সরণি হয়ে যমুনা ফিউচার পার্কের সামনে সড়কেও তীব্র যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: টানা ৩ দিন ঝড়বৃষ্টি নিয়ে যা বলল আবহাওয়া অফিস

গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার আব্দুল মোমেন জানান, প্রগতি সরণি রোডে কোকাকোলা পর্যন্ত চাপ চলে এসেছে। আবার ইসিবি থেকে রেডিসন বা উত্তরার দিকে কোনো গাড়ি যেতে পারছে না। এ মুহূর্তে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলে হাতে সময় নিয়ে বের হউন অথবা বিকল্প রুটের কথা চিন্তা করতে হবে।

তিনি বলেন, ৩০০ ফিট থেকে খিলক্ষেতগামী কুড়িল ফ্লাইওভারের উপরে বিকল হয়েছিল একটি যানবাহন। সেটি রেকার দিয়ে সরানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ৩০০ ফিট থেকে খিলক্ষেতগামী গাড়িগুলোর চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

ট্রাফিক উত্তরা বিভাগের উত্তরা জোনের এডিসি মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার সকাল থেকে আন্তর্জাতিক অনেকগুলো ফ্লাইট অবতরণ করেছে। সেসব যাত্রীর জন্য যানবাহনের চাপ ছিল টার্মিনাল পার্কিংয়ে। পার্কিংয়ে জায়গা না হওয়ায় সেসব গাড়ি সড়কে আটকে যায়। যার ফলে ঢাকা থেকে আউটগোয়িং সড়ক স্থবির হয়ে পড়ে। 

কামরুজ্জামান দাবি করেন, দশটার পর সড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এয়ারপোর্ট ঢোকার রাস্তা ক্লিয়ার করা হয়েছে। এখন পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

সহিংসতার সংস্কৃতি, মবের রাজনীতি: গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?

সহিংসতার সংস্কৃতি, মবের রাজনীতি: গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App