×

রাজধানী

ডিএনসিসির সব ওয়ার্ডে সনদ প্রদান করবে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৬:১৬ পিএম

ডিএনসিসির সব ওয়ার্ডে সনদ প্রদান করবে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম (নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ) পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করা হয়েছে। উল্লিখিত সেবাগুলো সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে সরবরাহ করা হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। 

আরো পড়ুন: সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার

আদেশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের গত ২৬ সেপ্টেম্বরের ৪৬.০০.০০০০,০০০,০৭০,১৮,০০০৬,২৪-৯৫১ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ক প্রয়োগ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলরদেরকে (সংরক্ষিত আসনসহ) স্ব স্ব পদ হতে অপসারণ করা হয়। ডিএনসিসির সব ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম (নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ) পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করা হলো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্ধ যুগে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩৮৪

অর্ধ যুগে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩৮৪

আগস্টে দুই দফায় ৮ দিনের টানা ছুটির সুযোগ

আগস্টে দুই দফায় ৮ দিনের টানা ছুটির সুযোগ

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

এনসিপির বিক্ষোভ আজ

এনসিপির বিক্ষোভ আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App