×

রাজধানী

শুক্র-শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি, মিলবে সব সেবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৮:৪৯ এএম

শুক্র-শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি, মিলবে সব সেবা

এ দুইদিন সম্পূর্ণ নাগরিক সেবা প্রদান করা হবে। ছবি : সংগৃহীত

আগামী শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনও সকল দপ্তর খোলা রাখবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ দুইদিন সম্পূর্ণ নাগরিক সেবা প্রদান করা হবে বলেও ঘোষণা দিয়েছে ডিএসসিসি।

মঙ্গলবার (২৪ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ডিএসসিসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা থাকবে, যাতে নাগরিকরা নিরবচ্ছিন্নভাবে সেবা গ্রহণ করতে পারেন।

দীর্ঘ সময় বন্ধ থাকার পর সোমবার (২৩ জুন) থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুনরায় শুরু হয়েছে সেবা কার্যক্রম।

আরো পড়ুন : একনেকে ৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

প্রসঙ্গত, ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ইশরাক হোসেনের অনুসারী কর্মচারীরা নগর ভবনের মূল ফটক ও বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে সমস্ত সেবা কার্যক্রম বন্ধ করে রাখেন। এর ফলে নগরবাসী ভোগান্তির শিকার হন।

পরে ঈদের বিরতির পর ১৫ জুন থেকে আবারও ইশরাকপন্থী কর্মচারীরা অবস্থান কর্মসূচি শুরু করেন, যার ফলে প্রধান ফটক ও বিভাগীয় অফিসগুলোতে তালা ঝুলে থাকে।

শেষ পর্যন্ত, দীর্ঘ আন্দোলনের পর সোমবার নগর ভবনের প্রধান ফটকসহ অন্যান্য বিভাগের তালা খুলে দেওয়া হয় এবং সেবা কার্যক্রম স্বাভাবিক হয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

ঢাবি এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

ঢাবি এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

স্থানীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

স্থানীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App