রাজধানীতে আজ যেসব কর্মসূচি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এএম
ছবি : সংগৃহীত
দেশে প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। রাজধানীতে রবিবার (৫ এপ্রিল) গুরুত্বপূর্ণ কিছু সরকারি ও রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। যাতায়াতের সুবিধা এবং জনসাধারণের ভোগান্তি এড়াতে এসব সময়সূচি জানা জরুরি।
বিএনপির আয়োজনে ‘ইস্টার সানডে’ উপলক্ষে সকাল ৮টায় বাড্ডা এলাকার মাদানী অ্যাভিনিউতে ইন্টার চার্চ ফেলোশিপ এবং বৃহত্তর বাড্ডার উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন খ্রিস্টান হাউজিং সোসাইটিতে শুভেচ্ছা অনুষ্ঠান। এছাড়া বিকেল ৪টায় কাকরাইলের আর্চবিশপস হাউসে আরেকটি শুভেচ্ছা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন : জ্বালানি সংকট মোকাবিলায় আজ থেকে দেশে নতুন সময়সূচি
এছাড়া বিকেল ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টায় জরুরি হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩.৩০টা।
সরকারের অনুরোধে জাতিসংঘের ইউএন-ওএইচআরএলএলএস সম্প্রতি বাংলাদেশে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি পর্যালোচনা করেছে। এর প্রধান দিকগুলো উপস্থাপনের জন্য সকাল ৯.৩০টায় এনইসি সম্মেলন কক্ষে ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউএন-ওএইচআরএলএলএসের আন্ডার সেক্রেটারি জেনারেল মিজ রাবাব ফাতিমা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
জাতীয় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে সকাল ১০টায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
