×

রাজধানী

‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল’ পাস করায় নিন্দা

Icon

মাহফুজ খান, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল’ পাস করায় নিন্দা

ছবি: সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল’ পাসের মাধ্যমে জুলাইয়ে সারাদেশে হাজার হাজার পুলিশ সদস্যের ঘাতকদেরকেই নয়; চাচা-ভাতিজার সংসদে দেশবিরোধীদের দায় মুক্তি দেয়া হচ্ছে। ইতিহাস সবসময় সত্য ও সাহসের পথে চলে। তার প্রমাণ অতিতে যেমন পেয়েছি, আগামীতেও আমরা পাবো, বাংলাদেশের মানুষের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের নামে প্রতারণা করা কিছু ছাত্র নামধারীর বিচারের মাধ্যমে।

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এসব কথা বলেছে।

নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত ও যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা উল্লেখ করেছেন, এই বিল পাস-এর মাধ্যমে দেশ-সরকারের বিরুদ্ধে দেশ বিরোধী-ষড়যন্ত্রকারীদের যে কোনো সময় সহিংস হয়ে উঠতে প্রেরণা যোগানো হচ্ছে। পুলিশ সদস্যদের স্বঘোষিত ঘাতক, লুন্ঠনকারী, দখলবাজ-মববাজদেরকে দায়মুক্তি দেয়ার এই কলঙ্কময় দিনকে জাতি স্মরণীয় করে রাখবে। সাধারণ মানুষ ভেবেছিলো ম্বাধীনতার ঘোষকের সন্তান স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধী- দেশবিরোধী ও তাদের সমর্থকদেরকে শাস্তির আওতায় আনবে, বাংলাদেশের রাজপথে তারা যেন থাকতে পারে, সেই লক্ষ্যে তাদের রাজনৈতিক জোট ও দলগুলোকে নিষিদ্ধ করবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। 

আমরা ঘৃণা ভরে এই বিলকে প্রত্যাখান করছি এবং প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি- একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার দলীয় সংসদ সদস্যদেরকে সঙ্গে নিয়ে এই বিলকে ‘না’ বলুন। বিবিৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সংসদের বৈধতা নিয়ে এনসিপির নেতারা বলছে- ‘ইউনূস সমঝোতার মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে।’ যদি তাই-ই হয়, তাহলে তো এনসিপি-জামায়াত-বিএনপি সবারই সংসদ সদস্য পদ অবৈধ। তার ওপর আবার এনসিপিকে নিয়ে স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধীদের রাজনৈতিক দল জামায়াত জোটও করেছে। যারা বাংলাদেশ চায়নি, তারা এখন বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য নির্মমতায় মেতে উঠছে একের পর এক। তারা সেই লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের দ্বারা স্বাধীনতা বিরোধী দলগুলোর মধ্য থেকে ৭৪ জন সংসদে যাওয়ারও ব্যবস্থা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App