×

আবহাওয়া

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানতে পারে যেসব স্থানে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানতে পারে যেসব স্থানে

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ গতিপথ পরিবর্তন করে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ বিবেচনায় দেশটির উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে ওডিশা সরকার।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী ২০ নভেম্বর দুপুরের মধ্যে মাচিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে আঘাত হানতে পারে। এ সময় এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ওডিশার গোপালপুরের মধ্যবর্তী যেকোনো স্থানে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের প্রভাব পুরী পর্যন্ত অনুভূত হতে পারে। আবহাওয়ার কয়েকটি পূর্বাভাস মডেলে ঘূর্ণিঝড়টির গতিপথ আবারও পরিবর্তনের সম্ভাবনা দেখা গেছে।

ঘূর্ণিঝড় ও এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় ওডিশার ১৪টি উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলো হলো—গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, যাজপুর, ঢেঙ্কানাল, কেওনঝড় ও ময়ূরভঞ্জ। এসব জেলার বেশির ভাগ এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ ও উপকূলীয় ছয়টি জেলার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অন্যান্য জেলাতেও আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় ওডিশার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের চিহ্নিত করে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বিশেষ করে কাঁচা ঘর, উপকূলীয় ও নিচু এলাকায় বসবাসকারীদের ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত মাসে ঘূর্ণিঝড় ‘আর্নব’-এর পর অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ওডিশায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। আগের অভিজ্ঞতা বিবেচনায় এবার ‘আকভান’-এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদেরও আগেভাগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানতে পারে যেসব স্থানে

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানতে পারে যেসব স্থানে

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা

প্রধান বিচারপতি কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা

রাজধানীর রায়েরবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর রায়েরবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App