×

ঢাকা

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় বাসে আগুন দেওয়া হয়।

আগুনে গাড়ি দুটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এবং কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) বৃহস্পতিবার ভোরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক বাজার জামে মসজিদ এলাকায় পৌঁছায়। সেখানে খড় খালাসের অপেক্ষায় ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও সহকারী ঘুমিয়ে পড়েন।

ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে ঘুম থেকে ডেকে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে। পরে চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান এবং রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানতে পারে যেসব স্থানে

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানতে পারে যেসব স্থানে

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা

প্রধান বিচারপতি কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App