×

রাজধানী

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:২৭ পিএম

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকেরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। পরে তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। এতে মূল সড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

আরো পড়ুন : রামিসা হত্যা মামলা: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App