×
Icon ব্রেকিং
ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

রাজধানী

কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেললো প্রতিবেশী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেললো প্রতিবেশী

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক প্রতিবেশীর বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ৫০ বছর বয়সী মো. আনোয়ার হোসেন সাঈদকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৪ জুলাই) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এসব তথ্য জানান। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ও তার বড় ভাই তাদের অসুস্থ বাবার দেখাশোনা করেন। এক বছর আগে তাদের মা মারা যান। প্রতিবেশী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গতকাল শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে ভুক্তভোগী কিশোরী শৌচাগার থেকে ঘরে ফিরছিল। এ সময় আনোয়ার তার মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ভাড়া বাসায় নিয়ে যান।

সেখানে কিশোরীকে মারধর এবং মুখে বালিশ চাপা দিয়ে অচেতন করে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত আনোয়ার ওই কিশোরীকে বিবস্ত্র ও অচেতন অবস্থায় বাসার পাশে সেপটিক ট্যাংকের ভেতর ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

শনিবার ভোরে এক প্রতিবেশী ওজু করার জন্য কলপাড়ে গেলে সেপটিক ট্যাংকে ওই কিশোরীকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে আটক করে গণপিটুনি দেয়। পরে পল্লবী থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, ‘খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App