×

রংপুর

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পিএম

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

‘হয় জিতি, না হয় শিখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শালমারা বাজার যুব ক্রীড়া ও সামাজিক সংগঠনের আয়োজনে ফাইনালে ব্রাদার্স একাদশের মুখোমুখি হয় লায়ন্স একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্রাদার্স একাদশ ৭–৬ গোলে লায়ন্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মিঠাপুকুর উপজেলার শালমারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বহুল প্রতীক্ষিত এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: শাহজালালে যাত্রী হয়রানি, সমস্যার শিকড় কোথায়?

আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিঠাপুকুর উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তাদের শরীরচর্চা ও সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরি করা জরুরি।

আরও পড়ুন : প্রযুক্তির যুগে বদলে যাচ্ছে যোগ্যতার সংজ্ঞা

তিনি বলেন, বর্তমানে সমাজের অন্যতম ভয়াবহ সমস্যা মাদক। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি বিশেষ নজর দিতে হবে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল ও হা-ডু-ডুসহ যে খেলায় যে তরুণ পারদর্শী, তাকে সেই খেলায় উৎসাহিত করতে হবে।

গোলাম রব্বানী আরও বলেন, গ্রাম পর্যায় থেকেই ভালো খেলোয়াড় তৈরির উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে ধীরে ধীরে উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও এলাকার খেলোয়াড়রা দেশের প্রতিনিধিত্ব করে সুনাম বয়ে আনতে পারবেন।

আরও পড়ুন : একনেক সভা কী, কীভাবে কাজ করে

তিনি এলাকার সুধীজন ও মুরুব্বিদের খেলাধুলায় পৃষ্ঠপোষকতার আহ্বান জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ পেলে ছেলেমেয়েরা সুস্থ ও স্বাভাবিক জীবন গড়ে তুলতে পারবে এবং মাদক থেকে দূরে থাকবে। একই সঙ্গে তারা সমাজ থেকে মাদক নির্মূলেও ভূমিকা রাখতে পারবে।

ব্রাদার্স একাদশ: তামিম, অন্তর, রাসেল, সুমন, জাকারিয়া, ইমরান, মাহাসিন, ছাব্বির, মুশফিক, আতাউর, মশিয়ার, হৃদয়, কাকন।

লায়ন্স একাদশ: খোকন, মুন্না, মোজাহিদ, বাপ্পি, আদর, তারিক, শংকর, ভোজন, কাওছার, সজিব, মানিক, ছাব্বির, মাজহারুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর কাফ্রিখাল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোকলেছুর রহমান, ৪ নম্বর ভাংণী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহাবুব আলম, ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম শফি, ৬ নম্বর কাফ্রিখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন লিটন এবং ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম রবি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. শাহিনুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মো. রোমান মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বারেক মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক মো. নুরুল আমিন, ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব মো. রবিউল ইসলাম রাজু এবং এ আর ট্রেডার্সের মো. আসলাম মিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও রংপুর জজ কোর্টের আইনজীবী, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রায়হানুজ্জামান রায়হান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App