×

জাতীয়

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে অভিযান

ছবি : সংগৃহীত

অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগে ঢাকার চারটি বারে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থা।

অভিযান চালানো প্রতিষ্ঠানগুলো হলো- আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এর মধ্যে ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মালিক শেখ নুর ইসলাম, যিনি আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের শ্বশুর।

শনিবার (৩ অক্টোবর) এনবিআরের আওতাধীন বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এনবিআরের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কয়েকটি বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি এসব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত ব্যক্তির কাছে সরবরাহের অভিযোগও ছিল। এসব অভিযোগ যাচাই করতে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানের জন্য কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) চারটি দল গঠন করেছে। দলগুলোর সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কর্মকর্তারা রয়েছেন।

অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন, তল্লাশি ও নথিপত্র যাচাই করছেন। প্রয়োজন অনুযায়ী পণ্য আটক করার কার্যক্রমও চলছে।

এ সময় প্রতিষ্ঠানগুলোতে মজুত অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের পরিমাণ, এসব পণ্যের উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র এবং শুল্ক-মূসক ও আয়কর পরিশোধের তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি পণ্যগুলোর বৈধতাও পরীক্ষা করা হচ্ছে।

অভিযানে কোনো অনিয়ম বা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসে মদ মজুত পাওয়ার কথা জানিয়েছিল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। পরে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য, ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউস ‘টস বন্ড’ বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহ করে। প্রতিষ্ঠানটির সঙ্গে সালমান মুক্তাদিরের সম্পৃক্ততার কথাও কর্মকর্তারা জানিয়েছেন।

টস বন্ডের বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ ওঠার পর কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছিল বলে সংশ্লিষ্টরা জানান।

সম্প্রতি ঢাকার মিরপুরে ইসিবি এলাকার নিউ গিনি প্রপার্টিজের প্রকল্পে নিজের স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। ওই ভিডিওতে তিনি হামলার জন্য ক্ষমতাসীনদের দায়ী করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এদিকে ঢাকার চারটি প্রতিষ্ঠানে এনবিআরের সমন্বিত অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে কী ধরনের অনিয়ম বা রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা পরবর্তী সময়ে জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে অভিযান

‘মদিনার পবিত্রতা-নিরাপত্তা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না’

‘মদিনার পবিত্রতা-নিরাপত্তা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না’

প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম, জানুয়ারিতে নতুন বই

শিক্ষামন্ত্রী প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম, জানুয়ারিতে নতুন বই

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App