×

রাজধানী

টানা বৃষ্টিতে ঢাকাজুড়ে জলাবদ্ধতা, চরম ভোগান্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম

টানা বৃষ্টিতে ঢাকাজুড়ে জলাবদ্ধতা, চরম ভোগান্তি

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সোমবার (১৩ জুলাই) ভোর থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বাতাসে আর্দ্রতা ও গুমোট পরিবেশের কারণে গরম অনুভূত হলেও সকাল ৯টার দিকে শুরু হয় বৃষ্টি। এরপরই মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয়।

এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলমান থাকায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অফিসগামীদেরও অতিরিক্ত ভাড়া গুনে কর্মস্থলে যেতে হয়েছে। তবে বৃষ্টির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন : দেশে অতিভারী বৃষ্টিপাত চলতে পারে আরো ৫ দিন

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, ছাতা হাতে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন। কোথাও কোথাও সড়কে পানি জমে থাকলেও প্রয়োজনের তাগিদে ভিজেই চলাচল করছেন নগরবাসী।

পল্টনগামী বেসরকারি চাকরিজীবী রফিক বলেন, ‘সকাল থেকেই বৃষ্টি। চাকরির কারণে বের হতেই হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে গণপরিবহন কম থাকায় সিএনজি ও ব্যাটারিচালিত রিকশাগুলো স্বাভাবিকের দ্বিগুণ ভাড়া চাচ্ছে। অফিসে সময়মতো পৌঁছাতে বাধ্য হয়েই বেশি ভাড়া দিতে হচ্ছে। সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। ফলে সোমবার সন্ধ্যার পরও আগামী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, টানা বৃষ্টি এবং সম্ভাব্য অতি ভারী বর্ষণের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যানজট ও জনভোগান্তি আরো বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App