কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের অভিযান শুরু করেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা যাবে।
