×

রাজধানী

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:০৭ এএম

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ছবি : সংগৃহীত

রাজধানীতে কেনাকাটার জন্য বের হওয়ার আগে সাপ্তাহিক ছুটির তালিকা দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্ধারিত সাপ্তাহিক বন্ধের কারণে ঢাকার বিভিন্ন এলাকার দোকানপাট, মার্কেট ও শপিংমল সপ্তাহের নির্দিষ্ট দিনে বন্ধ থাকে। আগে থেকেই এ তথ্য জানা থাকলে অপ্রয়োজনীয় যাতায়াত, সময়ের অপচয় এবং ভোগান্তি এড়ানো সম্ভব।

মঙ্গলবার (৪ আগস্ট) সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার দোকানপাট এবং জনপ্রিয় মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। তাই কেনাকাটা, ব্যবসায়িক কাজ কিংবা প্রয়োজনীয় কেনাকাটার পরিকল্পনা থাকলে বন্ধের তালিকা দেখে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওরান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট ও শপিংমল

বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওরান বাজার ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠক আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠক আজ

মঙ্গলবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

মঙ্গলবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App