×

রাজধানী

রাজধানীতে শপিং ব্যাগে মিলল তরুণীর খণ্ডিত দেহাবশেষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

রাজধানীতে শপিং ব্যাগে মিলল তরুণীর খণ্ডিত দেহাবশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগে ময়লার স্তূপে একটি শপিং ব্যাগের মধ্যে অজ্ঞাত ২০ (আনুমানিক) বছরের এক তরুণীর খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টায় সবুজবাগের মাদরটেক বাগানবাড়ি এলাকার খালপাড় কালভার্টের নিচ থেকে ওই তরুণীর মাথা ও দুই হাত উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড়, কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে ওই তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। মাথা ও হাত দুটি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল।’

আরো পড়ুন: রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

তিনি বলেন, ‘শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই তরুণীর বয়স হবে আনুমানিক (২০) বছর। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে ওই তরুণীকে হত্যার পর গুম করার জন্য দেহ খণ্ডিত করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি ডকুমেন্টরির কড়া সমালোচনা করে যে বার্তা দিলেন নুসরাত

সরকারি ডকুমেন্টরির কড়া সমালোচনা করে যে বার্তা দিলেন নুসরাত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

সিলেটে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৬৬

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৬৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App