×

অপরাধ

রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:২৯ এএম

রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেতা ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

আরো পড়ুন: রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ডিএমপির ডিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঢাকার গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ শেষ হজ নিবন্ধন, কোটার বাইরে বাড়ছে আগ্রহ

আজ শেষ হজ নিবন্ধন, কোটার বাইরে বাড়ছে আগ্রহ

সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন অভিনেত্রী

সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন অভিনেত্রী

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App