×

রাজধানী

প্রাইভেট কারে এসে বিএনপি নেতাকে গুলি, আহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

প্রাইভেট কারে এসে বিএনপি নেতাকে গুলি, আহত ২

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতাসহ দুজন আহত হয়েছেন। আহত বিএনপি নেতা আলমগীর হোসেনকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (লালবাগ–নবাবগঞ্জ রোড) ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মিরপুর ১১ নম্বর সেকশনের ‘বি’ ব্লকের একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে ছিলেন আলমগীর। এ সময় একটি প্রাইভেট কার থেকে নেমে কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আলমগীর ও পথচারী জোসনা (৬৫) গুলিবিদ্ধ হন।

আলমগীরের মাথা ও পিঠে তিনটি গুলি লাগে। আর জোসনার পায়ে গুলি লেগেছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে শপিং ব্যাগে মিলল তরুণীর খণ্ডিত দেহাবশেষ

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর দাবি করেন, হামলাকারীদের মধ্যে দুজনকে তিনি চিনতে পেরেছেন। তার ভাষ্য, তারা হলেন যুবলীগের রুবেল ও বাপ্পী। তবে কেন তার ওপর হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

আলমগীর জানান, তিনি পুরান ঢাকার সোয়ারীঘাটে ভাইয়ের সঙ্গে মাছের আড়তের ব্যবসা করেন। তাদের বাড়ি নবাবগঞ্জ রোডে হলেও বর্তমানে পরিবার নিয়ে মিরপুর ১১ নম্বরের ‘বি’ ব্লকে বসবাস করছেন।

এদিকে পুলিশের একটি সংস্থার দাবি, মাদক ব্যবসা নিয়ে স্থানীয় সন্ত্রাসী ল্যাংড়া রুবেলের সঙ্গে আলমগীরের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটতে পারে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির গণমাধ্যমকে বলেন, স্থানীয় সন্ত্রাসী রুবেল ওরফে ল্যাংড়া রুবেল আলমগীরকে লক্ষ্য করে গুলি চালালে তিনি ও এক পথচারী আহত হন। হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App